নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত, সোনারগাঁয়ে পরিচয় খুঁজছে পুলিশ

অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত, সোনারগাঁয়ে পরিচয় খুঁজছে পুলিশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে। ১৫ই মে শনিবার সন্ধ্যার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলা দড়িকান্দি বাসষ্ঠ্যান্ডে এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়েরপুলিশের একটি টহল দল লাশটিকে উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে পুলিশ জানান, শনিবার সন্ধ্যার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দড়িকান্দ বাসষ্ঠ্যান্ডে এলাকায় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হয়ে ঘটনাস্থলে নিহত হোন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার  কাঁচপুর থানায নিয়ে যায়। পুলিশ আরো জানান, লাশটি কয়েক ঘন্টা থানায় পরে থাকলেও তার পরিচয় নিশ্চিত করতে পারছে না। লাশটির পরিচয় নিশ্চিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাংবাদিকদের মাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।

About the author

SOFT PRO IT