রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের দোয়া

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ই মে শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ গোলাকান্দাইলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে গােলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল, বিশেষ অতিথি হিসেবে সাবেক ছাত্রনেতা আবু মো. মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ, সদস্য সচিব মাসুদুর রহমান ও গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মঞ্জুর হোসেন মোল্লা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করা হয়। এছাড়াও জিয়া পরিবারের ও বিএনপির সকল নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদ বিন আজিজ শরীফের সভাপতিত্বে ও ছাত্রনেতা গােলাম সরোয়ার সাজুর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শফিউদ্দিন, বাবুল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, মাইনুল ইসলাম সুরুজ, সাদিকুর রহমান, মো. জসিম মিয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, কাঞ্চন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ তাসফির, ছাত্রদল নেতা সজল মিয়া, রাকিবুল ইসলাম মেহেদি, ফয়সাল আহমেদ, গােলাম হান্নান, শুভ ভূইয়া, শাহরিয়ার রাচিন, সিয়াম ভূইয়া, সায়েম আহমেদ, আবদুল্লাহ মিয়া, তৌহিদুল ইসলাম রিফাত সহ প্রমূখ।

About the author

SOFT PRO IT