বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে পচাঁ মাংস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বন্দরে পচাঁ মাংস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাত ) : পবিত্র রমজান মাসেও কমছে না অসাধু ব্যবসায়ীদের প্রতারণা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পচাঁ গরুর মাংস বিক্রি করার অপরাধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর একতা সুপার মার্কেটের কাচাঁ বাজারে অভিযান চালিয়ে মাংস ব্যবসায়ী মতিন মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ ৭ই মে দুপুরে সোনারগাঁও উপজেলার মেঘনা এলাকার মিলন মিয়া নামের এক ক্রেতা মদনপুর কাচাঁবাজারের মতিন মিয়ার দোকান থেকে ৪ কেজি গরুর মাংশ ক্রয় করার পর দেখেন মাংসে পোকা ধরেছে এবং দূর্গন্ধ বের হচ্ছে। পরবর্তিতে তিনি দোকানদারকে জানালে সে খারাপ আচরণ করেন। পরে বিষয়টি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারকে জানালে তিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা সুলতানা নাসরিনকে ঘটনাস্থলে পাঠান।

এ সময় তিনি ঘটনার সত্যতা পেয়ে মাংস ব্যবসায়ী মতিন মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং মুচলেকার মাধ্যমে তাকে ছেড়ে দেন। এ সময় একই বাজারে মাস্ক না পড়ার অপরাধে এক কাপড় ব্যবসাীকে ৫০০ টাকা, মুদি দোকানী ও মুরগী ব্যবসায়ীকে ৭০০ টাকা জরিমানা করেন। এ সময় তিনি করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী নির্দেশনা মেনে চলার জন্য সকল ব্যবসায়ীদের সতর্ক করেন। এছাড়াও এ সময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন স্থানীয় ধামগড় ফাড়ির এসআই সিরাজ উদদৌলা সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 May 2021

বন্দরে পচাঁ মাংস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

www.narayanganjbarta24.com