রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ভুয়া আবাসন কোম্পানীর বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

রূপগঞ্জে ভুয়া আবাসন কোম্পানীর বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূইফোড় আবাসন কোম্পানী ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। ৩ই মে সোমবার বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় ইউনিয়ন পরিষদ মাঠে তারা এ কর্মসূচি পালন করে।

স্থানীয়রা জানান, ভুয়া আবাসন কোম্পানী ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজায় মাত্র ৩/৪ বিঘা জমি কিনে নিরীহ কৃষকদের প্রায় ৫শ বিঘা জমি জোর করে দখলে নিয়ে বালু ভরাট কার্যক্রম শুরু করে। এলাকাবাসী বাঁধা দিলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বদিউজ্জামান মিঠু, পরিচালক মোস্তাফিজুর রহমান ও গফুর আজাদ তাদেরকে মামলা দিয়ে হয়রানী করে। স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে সোমবার বিকাল ৩ টায় কায়েতপাড়া ইউনিয়ন কাউন্সিল মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচি অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম,  এডভোকেট আব্দুল আউয়াল, আলতাফ হোসেন, আলী আজগর, মোজাম্মেল হক মিলনসহ কায়েতপাড়ার ভুক্তভোগী কৃষক কৃষানীসহ এলাকাবাসী।

About the author

SOFT PRO IT