র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভোজ্য তেলের দাম লিটারে কমলো ৩ টাকা

ভোজ্য তেলের দাম লিটারে কমলো ৩ টাকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : লিটার প্রতি ভোজ্য তেলের দাম তিন টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। ৩ই মে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আসন্ন ঈদ উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে এ দাম কমানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রোজা এবং করোনার এই সংকটে ভোক্তা সাধারণের ক্রয়ক্ষমতা বিবেচনায় অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে অনুরোধে ঈদ পর্যন্ত ভোজ্য তেলের দাম লিটারে তিন টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

সংগঠনের সচিব নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০১৪ সাল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত ভোজ্য তেলের বাজার মোটামুটি স্থিতিশীল ছিল। গত বছরের জুন থেকে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে।

যেহেতু ভোজ্য তেলের মোট চাহিদার ৯৫ শতাংশেরও বেশি আমদানির মাধ্যমে পূরণ করা হয়, সেহেতু সাম্প্রতিক বাজারে দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারেও এর ব্যাপক প্রভাব পড়েছে। তবে আন্তর্জাতিক বাজারে যে পরিমাণে মূল্য বেড়েছে, সে হিসেবে আমাদের বাজারে বাড়েনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিয়মিতভাবে দেশীয় উৎপাদন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি পরিস্থিতি এবং স্থানীয় বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য অতিমাত্রায় বাড়ার প্রেক্ষাপটে বাংলাদেশ ভেজিটেবল অয়েল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গড়ে লিটার প্রতি ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রমজান এবং করোনার সময়ে ভোক্তা সাধারণের ক্রয়ক্ষমতা বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে ঈদ উল ফিতর পর্যন্ত প্রতি লিটার ৩ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 May 2021

ভোজ্য তেলের দাম লিটারে কমলো ৩ টাকা

www.narayanganjbarta24.com