নারায়ণগঞ্জ র্অথনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

টাইগার ফারুকের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলা

‘ টাইগার ফারুকের ’ বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফারুক ওরফে টাইগার ফারুক নামে এক যুবলীগ কর্মী বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকার ইন্টারনেট আইএসপি ব্যবসায়ী মোমহাসিন রানা বাদী হয়ে ৩ই এপ্রিল সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায়  মামলাটি দায়ের করেন।  মামলায় ফারুককে প্রধান আসামি এবং তার ভাই জসিম বাবু নামে আরও একজনকে আসামি করা হয়েছে।

এর আগে টাইগার ফারুককে ২ই মে রবিবার  সকালে মিজমিজি টিসি রোড এলাকা থেকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, ফারুক এলাকায় নিজেকে থানা যুবলীগের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতেও তার উপস্থিতি দেখা যায়। ফারুকের বিরুদ্ধে ইতিপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই চাঁদাবাজির মামলায় বাদী উল্লেখ করেন, ইন্টারনেট ব্যবসায়ী মোমহসিন রানার জারা কমিউনিকেশন নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৫ এপ্রিল রাতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ফারুক তার সহযোগীরা। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

ঘটনায় মহাসিন রানা সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে টাইগার ফারুককে প্রধান আসামি করে তিনজনের নামে চাঁদাবাজির  মামলা দায়ের করেন। মামলা নং৫।

বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ফারুকসহ তিনজনের বিরুদ্ধে হিরাঝিল এলাকার ইন্টারনেট ব্যবসায়ী মহসিন রানা নামে এক ব্যক্তি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। ঘটনায় প্রধান আসামি ফারুককে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 May 2021

টাইগার ফারুকের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলা

www.narayanganjbarta24.com