বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাড়ে ১১ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে ২ যুবক গ্রেফতার

সাড়ে ১১ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে ২ যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিরোধী অভিযানে মো. আলমগীর (৩৫) ও মো. রাশেদ (২৫) নামে দুই যুবককে গাঁজা সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ই এপ্রিল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় বন্দর থানাধীন কেওঢালা এলাকায় তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্টের মাধ্যমে পরিচালিত মাদক বিরোধী অভিযানে কুমিল্লা হতে ঢাকাগামী একটি প্রাইভেট কার তল্লাশী করে সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব ১১। এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ২টি মোবাইল ও নগদ ২ হাজার ৫শত টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মো. আলমগীর এর বাড়ি লক্ষীপুর জেলার সদর থানাধীন রাধাপুর এলাকায় ও মো. রাশেদ এর বাড়ি কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সুয়াগাজী বাটপাড়া এলাকায় বলে জানা যায়।

২২ই এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চালক ও যাত্রীর ছদ্মবেশে যাত্রীবাহী প্রাইভেট কারযোগে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে আসছিল বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় আজ ২২ই এপ্রিল বৃহস্পতিবার ভোরে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান নিয়ে উক্ত ব্যক্তিদ্বয় কুমিল্লা জেলা হতে বিক্রয় ও সরবরাহের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল বন্দর থানাধীন কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে সাড়ে ১১ কেজি গাঁজাসহ উক্ত মাদক ব্যবসায়ীদের হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, পরবর্তীতে নিবিড় জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রাইভেট কারযোগে যাত্রী পরিহনের আড়ালে চালক ও যাত্রীর সীটের নিচে বিশেষ কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তাদের একমাত্র পেশা। চালক ও যাত্রী হিসেবে পরিচয় তাদের ছদ্মবেশ মাত্র। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকতা।

About the author

SOFT PRO IT