বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়ার ইন্তেকাল, বন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়ার ইন্তেকাল, বন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি, শেখ আরিফ ) : বন্দরে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া (৭০)। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। ১৮ই এপ্রিল রবিবার বিকাল ৩টা ১০ মিনিটি শাহী মসজিদস্থ তার নিজ বাসগৃহে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ৩ মেয়ে ২ ছেলে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া শাহী মসজিদ এলাকার হাজী মোহাম্মদ সামসুদ্দিন মিয়ার ছেলে।

এদিকে বিকালে শাহী মসজিদ মাতৃসদন হাসপাতালের সামনে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার ও বন্দর থানার ওসি দীপক চন্দ্র দাস তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। রবিবার বাদ মাগরিব বন্দর শাহী মসজিদ মাঠে তার নামাজের জানাজা শেষে তাকে হাফেজীবাগ কবরস্থানে সমাহিত করা হয়।

About the author

SOFT PRO IT