সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অসহায়দের মাঝে ইফতার বিতরণ করলো না.গঞ্জ জাগ্রত সংসদ

অসহায়দের মাঝে ইফতার বিতরণ করলো না.গঞ্জ জাগ্রত সংসদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় দুস্থ রোজাদারদের মাঝে প্রজেক্ট এক টাকার খাবার নারায়ণগঞ্জ এর অর্থে ২য় দিনের মত ইফতার বিতরণ করলো নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ। বিদ্যমান করোনা পরিস্থিতিতে লকডাউন বিবেচনায় ১৮ই এপ্রিল রবিবার ইফতারের আগে এই খাবার বিতরণ করা হয়। এ সময় নিতাইগঞ্জ এলাকা সহ শহরের বিভিন্ন স্থানে এই ইফতার বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়া এ সময় শহরের ছিন্নমূল ও অসহায় দুস্থ রোজাদারদের মাঝে ইফতার প্যাকেট হাতে তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের অর্থ সম্পাদক মিশুক সাহা, সাবেক সহ সভাপতি সাগর সাহা, সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার সাঈদ অন্তর, সাবেক সদস্য শাহাদাত হোসেন রাজু, সদস্য মেহেরাবুজ্জমান মবিন, প্রজেক্ট এক টাকার খাবার এর নারায়ণগঞ্জ এর সমন্বয়ক শাখাওয়াত হোসেন, অপু দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, নারায়গঞ্জের দুইটি কল্যাণ মুলক সংগঠন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ ও প্রজেক্ট এক টাকার খাবার সংগঠনটি ইতিমধ্যেই নারায়ণগঞ্জের বিভিন্ন সেবা মুলক কাজে অংশগ্রহন করছেন এবং মানুষের সহযোগিতায় তারা সব সময় কাজ করে যাচ্ছে। যার একটি নিয়মিত কর্মসুচি হিসেবেই রবিবার ইফতার বিতরণ করলো নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 April 2021

অসহায়দের মাঝে ইফতার বিতরণ করলো না.গঞ্জ জাগ্রত সংসদ

www.narayanganjbarta24.com