রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় রূপগঞ্জে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় রূপগঞ্জে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মমিনউদ্দিন নামে এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করেছে মাদক ব্যবসায়ীরা। ১৭ই এপ্রিল শনিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার দক্ষিণ বাজার এলাকায় এ  ঘটনা ঘটে। এ ঘটনায় মমিনউদ্দিন বাদী হয়ে রবিবার সকালে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ব্যবসায়ী মমিনউদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে কাঞ্চন বাজারে টেক্সটাইল মিলের কাপড়ের ব্যবসা করে আসছেন। গত কিছুদিন ধরে তার বসত বাড়ির আশেপাশে মৃত গোলজার হোসেনের ছেলে আলমগীর হোসেন মাদক ব্যবসা শুরু করে। শনিবার রাতে ব্যবসায়ী মমিনউদ্দিন মাদক ব্যবসায়ী আলমগীরের মাদক বিক্রিতে বাঁধা দেয়। এর জের ধরে রাতে কাঞ্চন দক্ষিণ বাজারে আমিনুলের ঔষধের দোকারে সামনে একা পেয়ে মাদক ব্যবসায়ী আলগমগীরসহ তার সহযোগী ৬/৭ জন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী মমিউদ্দিনের উপর হামলা করে। এ সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় মমিনউদ্দিন বাদী ১৮ই এপ্রিল রবিবার সকালে হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, এ ঘটনার অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 April 2021

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় রূপগঞ্জে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা

www.narayanganjbarta24.com