রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে যুবককে শ্বাসরোধ করে হত্যা, পলাতক স্ত্রী

আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় আকাশ মিয়া (২২) নামের এক যুবককে গত ১১ই এপ্রিল রবিবার রাতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে বরাবো এলাকার শুক্কুর মিয়ার ভাড়াটিয়া ।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে আকাশ মিয়া তার স্ত্রী জান্নাতী, শ্যালিকা আসমা ও তার বায়রা ভাই সুমন মিয়াকে নিয়ে শুক্কুর মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো। আকাশ মিয়ার গলা সহ শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে। তবে এখন পর্যন্ত তাদের কোন ঠিকানা পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আকাশ মিয়ার স্ত্রী সহ অন্যরা পালিয়ে গেছে। মামলার প্রস্ততি চলছে।

About the author

SOFT PRO IT