বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর উপজেলা প্রশাসনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

বন্দর উপজেলা প্রশাসনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মহামারী কোভিড-১৯ মোকাবিলায় বন্দর উপজেলা প্রশাসনের মাঝে সাবান, হ্যান্ড ওয়াস, স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। ১১ই এপ্রিল রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদের কাছে এ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ বলেন, করোনা মহামারী প্রকট আকার ধারন করছে। সবাইকে সচেতন হতে হবে। ঝুকি নিয়ে অযথা কেউ বাইরে বের হবেন না। করোনা মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নাই। এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার, বন্দর থানা আওয়ামীলীগ নেতা শাহজাহান মোল্লা, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দেওয়ান মোহাম্মদ আলী, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. বাতেন মিয়া প্রমূখ।

About the author

SOFT PRO IT