নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মামুনুল কান্ডে নারায়ণগঞ্জ এস‌পি‌কে নি‌য়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

মামুনুল কান্ডে নারায়ণগঞ্জ এস‌পি‌কে নি‌য়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলমের এর বরাত দিয়ে হেফাজতে ইসলাম নেতা মামুনুল হককে নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। ঘটনায় ৫ই এপ্রিল সোমবার দুপুরে এক বিবৃতি দিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, প্রকৃতপক্ষে তিনি ধরণের কোন বিবৃতি প্রদান করেননি। সংশ্লিষ্ট সকলকে ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা এসব বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা তাদেরকে চিহ্নিত করার কাজ শুরু করেছি। সাধারণ মানুষ যেন এরকম বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে কোন রকম মন্তব্য বা শেয়ার থেকে বিরত থাকতে অনুরোধ করেছি। বিষয়ে ইতমধ্যে জেলা পুলিশের ফেসবুকে পেজে বিবৃতি সোমবার দুপরেই  পোস্ট করে প্রতিবাদ জানানো হয়েছে।

প্রসঙ্গত, ৪ঠা এপ্রিল  রবিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নাম দিয়ে যে মিথ্যা বিবৃতিটি ছড়িয়ে দেয়া হয়েছে তা হলো নিম্ন রূপ প্রদান করা হলো :

এসপি জায়েদুল আলম নাকি এরূপ বলেছেন যে, ৭১ টিভি একটা ফোনালাপ প্রকাশ করেছে সেটা শুনে আমি কিছু মিলাতে পারছিনা ! বুঝলাম না, মামুনুল হক সাহেবের ঘটনার লাইভটি আমি সেই শুরু থেকেই দেখছিলাম, হাজার হাজার হেফাজত সদস্যরা উনাকে মিছিল করে নিয়ে গেলো। উনি ঈদগাহ্ মাঠে বক্তব্য রাখলেন পুরোটা সময় লোকজনের শব্দে উত্তাল। এর মধ্যে স্ত্রীর সাথে উনি কথা বল্লেন আর সেই ফোনালাপে কোন বাহ্যিক শব্দ শোনা গেলো না! এবং এতো তারাতারি ৭১টিভির কাছে চলে গেলো, আজব আমি তো কিছু বুঝলাম না, আরে কেমনে কি? আটকও নয় ! গ্রেফতারও নয় ! আমরা উনাকে দুস্কৃতিকারীদের হাত থেকে উদ্ধার করেছি !

দ্বিতীয় কথা হল

ধর্ষণ, নারী নির্যাতনের বিচার চেয়ে অনেকেই বিচার না পেয়ে আত্মহত্যা করে। প্রথম স্ত্রী, ২য় স্ত্রী বা দুই স্ত্রীর পরিবারের কেউ কোন জায়গায় মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ দিলো না। অথচ বিচার করার জন্য অনেকেই উঠেপড়ে লেগেছে। দেশের এতো উন্নয়ন কবে হইলো? দুই স্ত্রীর যদি কোন আপত্তি না থাকে তাইলে, আপনাদের এতো মাথাব্যথা কেন?

এরকম কোন বিবৃতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম কোথাও দেননি বলেই সোমবার তিনি বিবৃতি প্রদান করেছেন।

About the author

SOFT PRO IT