অন্যান্য র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি মামলায় ৩৯ হাজার টাকা অর্থদন্ড

ময়মনসিংহে মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি মামলায় ৩৯ হাজার টাকা অর্থদন্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ময়মনসিংহ সংবাদ দাতা ) : করোনা ভাইরাস সংক্রমণের ২য় ঢেউ মোকাবেলায় সরকার লকডাউন ঘোষণা করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। সে নির্দেশনার আলোকে ৫ই এপ্রিল সোমবার ত্রিশাল উপজেলার ত্রিশাল বাসস্ট্যান্ড এবং ত্রিশাল পৌরবাজারে মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং লকডাউনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালনে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো: তরিকুল ইসলাম তুষার   মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় ৬ জনকে মাস্ক পরিধান না করায় এবং লকডাউন না মেনে দোকান খোলা রাখায় ১ দোকানদারকে মোট ৭ টি মামলায় ৩৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা হয় এবং বিনামূল্যে জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

ত্রিশাল থানা পুলিশ এর একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহায়তা প্রদান করেছে। সকলকে স্বাস্থ্যবিধি এবং লকডাউনের বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হয়। ত্রিশাল উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

06 April 2021

ময়মনসিংহে মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি মামলায় ৩৯ হাজার টাকা অর্থদন্ড

www.narayanganjbarta24.com