নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

নারায়ণগঞ্জে করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৯ জন

নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত আরো ১৫ জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। তার বয়স ৪০ বছর। মারা যাওয়া ব্যাক্তি পুরুষ। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকার বাসিন্দা। নতুন করে আবার করোনা রোগী শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯ জন। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা মোট ১৭১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২ শত ৮৫ জন। এ সময়ে সুস্থ ৪২ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৭৬ জন।  ২রা এপ্রিল শুক্রবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, ১লা এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ২রা এপ্রিল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ৯৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ৭ জন, বন্দর উপজেলায় ১৩ জন, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৩৫ জন, রূপগঞ্জ উপজেলায় ৩২ জন, সদর এলাকায় ২৩ জন এবং সোনারগাঁ উপজেলায় ১৯ জন। জেলায় এই পর্যন্ত মোট ৮৭ হাজার ৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৭, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৯০, রূপগঞ্জ উপজেলায় ১২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৮, সোনারগাঁও উপজেলায় ৩০ জন। মোট মৃত্যু ১৭১ জন।

About the author

SOFT PRO IT