নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কলেজ ছাত্র রিয়ন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন

কলেজ ছাত্র রিয়ন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ  প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজের ছাত্র সাদিকুল ইসলাম রিয়ন (১৭) হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানবন্ধন করা হয়েছে। ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কাঞ্চন ব্রীজ এলাকায় ২রা এপ্রিল শুক্রবার সকালে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সলিমউদ্দিন চৌধুরী কলেজসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকাবাসীসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধন উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য অলিউল্লাহ মীর। শিক্ষক নূর মোহাম্মদ, কলেজ ছাত্র ফাহিম বাদশা, তুহিন, তানভীর মোল্লা, রাসেল মোল্লা, রাকিব মোল্লা, রিয়নের দাদা মো. শাহজাহান, আতাউর রহমান আফজল, নিগার সুলতানা ও এলাকাবাসী।

উল্লেখ, গত ২৭ই মার্চ জমি সংক্রান্ত ও পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কলেজ শিক্ষার্থী সাদিকুল ইসলাম রিয়নকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রিয়নের মা জোসনা বেগম বাদী হয়ে ১৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

About the author

SOFT PRO IT