বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মার্চ মাসে বন্দর থানায় ২৭টি মামলা

মামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : গত মার্চ মাসে বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা হয়েছে ২৭টি। এর মধ্যে মাদক মামলা হয়েছে ৯টি তবে কলাগাছিয়া ইউনিয়নে অটোচালক সাদেক হোসেন হত্যার ৪২ দিন পেরিয়ে গেলেও আসামীদের এখনও গ্রেফতার দেখাতে পারেনি পুলিশ।

থানা সুত্রে জানা গেছে, গত মার্চ মাসে বন্দর থানায় ২৭ টি মামলা হয়েছে ও বিভিন্ন ওয়ারেন্টে ১৩ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে পুলিশ। এক্ষেত্রে ৯টি মাদক মামলায় ২৪ কেজি গাঁজা, ৮শ ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪০ বোতল ফেন্সিডিল ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি দিপক চন্দ্র দাস জানিয়েছে, গত মার্চ মাসে বন্দর থানায় ২৭ টি মামলার মধ্যে মাদক মামলা হয়েছে ৯টি। আইন শৃঙ্খলা যথেষ্ট নিয়ন্ত্রনে রয়েছে। করোনা সংক্রমন এড়াতে বিভিন্ন স্থানে পুলিশ জনসচেতনতা মূলক মাস্ক পরিধানে প্রচারনা চালিয়ে যাচ্ছে।

About the author

SOFT PRO IT