নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে স্কুল ছাত্রী অপহরণ, ২৮ দিন পর থানায় মামলা

বন্দরে স্কুল ছাত্রী অপহরণ, ২৮ দিন পর থানায় মামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে স্কুল ছাত্রী স্মৃতি (১৬) অপহরণ ঘটনার ২৮ দিন অতিবাহিত হওয়ার পর অবশেষে থানায় মামলা দায়ের হয়েছে। ১লা এপ্রিল বৃহস্পতিবার সকালে স্কুল ছাত্রী মা হেলেনা বেগম বাদী হয়ে অপহরণকারি রাকিবসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ১(৪)২১।

মামলার বাদিনী সূত্রে জানা গেছে, বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার বশির মিয়ার মেয়ে স্মৃতি আক্তার সরকারি হাজী ইব্রাহিম মডেল স্কুল এন্ড কলেজে ১০ম শ্রেনীতে লেখাপড়া করে আসছে। এ সুবাদে চাঁদপুর জেলার উত্তর মতলব থানার নন্দলালপুর এলাকার মৃত করিম মিয়ার ছেলে ১নং বিবাদী রাকিব দীর্ঘ দিন ধরে কুপ্রস্তাবসহ উত্যাক্ত করে আসছে। এর ধারাবাহিকতায় গত ৩ই মার্চ বিকাল সাড়ে ৪টায় স্কুল ছাত্রী স্মৃতি প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। ওই সময় ওৎ পেতে থাকা অপহরণকারি রাকিব ও তার ভাই মোশারাফ বোন শেফারী বেগম ও তাদের মা সুরিয়া বেগম স্কুল ছাত্রী স্মৃতিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্দে জোর পূর্বক ভাবে অপহরণ করে। অনেক স্থানে খোজাখুজি করে স্কুল ছাত্রী কোন সন্ধান না পেয়ে এ ঘটনায় বন্দর থানায় নারী ও মিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করি।

About the author

SOFT PRO IT