প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সারা বিশ্বের মতো বাংলাদেশে আজ ২রা এপ্রিল শুক্রবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হবে।

করোনা মহামারিকালে অটিজম বৈশিষ্ট‌্য সম্পন্ন ব্যক্তির কর্মক্ষেত্র ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, মহামারিত্তোর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ। করোনা পরিস্থিতি বিবেচেনায় এ বছর দিবসটি অনাড়ম্বরভাবে পালন করা হবে।

এদিকে অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শুক্রবার দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। অটিজম বৈশিষ্ট‌্য সম্পন্ন ব্যক্তিদের সম্মানে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানে নীল বাতি জ্বালানো হবে। এছাড়া, অটিজম বিষয়ে সচেতনতা বাড়াতে রোড ব্র্যান্ডিং করা হয়েছে। বিশেষ স্মরণিকা ও লিফলেট ছাপানো হয়েছে।

উল্লেখ্য, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চলতি ২০২০-২০২১ অর্থবছরে অটিজম বৈশিষ্ট‌্য সম্পন্ন ২ হাজার ৫০০ ব্যক্তিকে চিকিৎসা অনুদান বাবদ ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

About the author

SOFT PRO IT