বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১৬ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বন্দরে পিতা গ্রেফতার

১৬ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বন্দরে পিতা গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দরে ১৬ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে মজিবুর (৪০) নামের এক লম্পট পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৮ই মার্চ রবিবার রাতে অভিযান চালিয়ে থানার ধামগড় ইস্পাহানি এলাকা হতে লম্পট ঐ পিতাকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে কিশোরী মা বাদি হয়ে বন্দর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন।  গ্রেফতারকৃত মুজিবুর সুদূর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ছিরু মিয়ার ছেলে। তিনি বর্তমান বন্দরের ইস্পাহানি এলাকার আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

প্রসঙ্গত, গত ২৮ই মার্চ রবিবার সকালে ঐ কিশোরীর মা তার কর্মস্থলে গেলে সেদিন বিকাল ৪ টার দিকে কিশোরীকে একা পেয়ে তার বাবা জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনাটি এলাকাবাসীর সন্দেহ হলে তারা বাবা ও মেয়েকে ঐ কক্ষেই আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিতাকে গ্রেফতার করে। জিজ্ঞাবাদের জন্য ঐ কিশোরীর কাছে জানতে চাইলে তিনি একাধিকবার পিতা কর্তৃক ধর্ষণের কথা শিকার করে। গ্রেফতারকৃতকে ২৯ই মার্চ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT