নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি কাজল ও পরিচালক অয়ন ওসমান

না.গঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি কাজল ও পরিচালক অয়ন ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২১–২০২৩)ইং পরিচালনা পর্ষদের সভাপতি মো. খালেদ হায়দার খান কাজল ও ব্যবস্থাপনা পরিচালক পদে ইমতিনান ওসমান অয়ন (অয়ন ওসমান) নির্বাচিত হয়েছেন। ২৯ই মার্চ সোমবার নির্বাচন বোর্ডের সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর (২০২১–২০২৩)ইং মেয়াদের নির্বাচনের ঘোষিত তফসিল অনুয়ায়ী দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে নির্বাচন বোর্ড এই পদ নির্বাচিত ঘোষনা করেন।

এই পরিচালনা পর্ষদ ২০২১-২০২৩ এর নির্বাচনে প্রার্থীতা না থাকায় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচনের জন্য মোঃ খালেদ হায়দার খান কাজল সভাপতি, মোঃ মোরশেদ সারোয়ার সিনিয়র সহ-সভাপতি এবং আমিনুর রশিদ সহ-সভাপতি পদে নির্বাচিত ঘোষনা করা হয়।

এদিকে দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মঞ্জুরুল হক এবং সদস্য হিসেবে রাশেদ সারোয়ার ও মোঃ সোলাইমান বৈধ ঘোষণা করেন এবং আর কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় ৩ জনকে নির্বাচিত ঘোষণা করেন। এছাড়া জেনারেল পরিচালক গ্রুপে ১০ দশ জনকে, এসোসিয়েট গ্রুপের ৬ জনকে ও ট্রেড গ্রুপের একজনকে নির্বাচিত ঘোষনা করেন।

নির্বাচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন :  জেনারেল গ্রুপ থেকে মোঃ খালেদ হায়দার খান কাজল সভাপতি, মোঃ মোরশেদ সারোয়ার সোহেল সিনিয়র সহ-সভাপতি, আমিনুর রশিদ সহ-সভাপতি পদে এবং পরিচালক পদে ফারুক বিন ইউসুফ পাপ্পু, মোঃ নাজমুল আলম, মোঃ এহসানুল হাসান, ইমতিনান ওসমান অয়ন (অয়ন ওসমান) , মোহাম্মদ সাইফুল ইসলাম, খন্দকার সাইফুল ইসলাম, সৌমিক দাস, রতন কুমার সাহা, মোঃ সেলিম সারোয়ার।

এসোসিয়েট গ্রুপ থেকে পরিচালক পদে শ্যামল কুমার সাহা, মো. শাহাদাত হোসেন ভূইয়া, মো. আরিফ দিপু, আশিকুর রহমান, সোহেল আক্তার, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ এবং ট্রেড গ্রুপ থেকে অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী।

About the author

SOFT PRO IT