নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যায় ভাসছিল নারীর অর্ধগলিত লাশ

শীতলক্ষ্যায় ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের  শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত (৩৫) বোরকা পড়া এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। ২৯ই মার্চ সোমবার দুপুরে টানবাজার গুদারাঘাট এলাকা থেকে নারীর লাশটি উদ্ধার করা হয়েছে।

নৌ থানার ওসি শহিদুল  ইসলাম জানান, টানবাজার  গুদারাঘাটের পাশে শীতলক্ষ্যা  নদীতে বোরকা পড়া এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থল থেকে অর্ধ গলিত নারীর লাশটি উদ্ধার করা হয়েছে। তবে ধারনা করা হচ্ছে লাশটি কয়েক দিনের আগের।

তিনি আরো জানান, নারী মাথায় আঘাতের চিহৃ রয়েছে। মৃত্যুর কারন জানার জন্য লাশটি ময়না তদেন্তর জন্য নারায়ণগঞ্জ  জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

About the author

SOFT PRO IT