রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ২ বাসের মু‌খোমু‌খি সংঘর্ষ : চালক নিহত, আহত ২০

রূপগঞ্জে ২ বাসের মু‌খোমু‌খি সংঘর্ষ : চালক নিহত, আহত ২০
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের আকাশ মিয়া নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা আরো অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ ২৯ই মার্চ সোমবার  সকাল ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকাশ মিয়া নরসিংদী জেলার রায়পুরা থানার বারিচা শিবপুর এলাকার মৃত ছমরউদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন চালক মারা গেছেন। দুর্ঘটনায় বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ এবং কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ-আলম গণ্যমাধ্যমকে জানান, খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। এ সময় আকাশ নামে এক বাস চালককে নিহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে। চালক আকাশের মরদেহ কাচপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT