নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

করোনার দ্বিতীয় ধাপে না.গঞ্জে ১ দিনে শনাক্ত সংখ্যা ১১৮ জন

না.গঞ্জে ২৪ ঘণ্টায় আরো ২১ জনের দেহে করোনা শনাক্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে ১দিনে নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড। তবে নতুন করে কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বিদ্যমান মোট ১৬৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭ শত ৬৮ জন। এ সময়ে সুস্থ ৪০ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৯ শত ৬৮ জন।  ২৯ই মার্চ সোমবার রাতে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, ২৮ই মার্চ রবিবার থেকে ২৯ই মার্চ সোমবার পর্যন্ত ২৪ ঘন্টা ১দিনের হিসাবে ৫৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।  জেলায় এই পর্যন্ত মোট ৯ হাজার ৮৮৬  জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

About the author

SOFT PRO IT