বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ জাটকা বিক্রির দায়ে র‌্যাবের হাতে আটক, জরিমানা ১০ হাজার

নিষিদ্ধ জাটকা বিক্রির দায়ে র‌্যাবের হাতে আটক, জরিমানা ১০ হাজার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাটকা বিক্রির অপরাধে ২ মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ২১ই মার্চ রবিবার ভোরে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদী সংলঘœ ৫নং মাছ ঘাট নেওয়ার সময় ৭ ড্রাম নিষিদ্ধ জাটকা মাছসহ তাদের আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাছ ব্যবসায়ীরা হচ্ছে : বন্দর থানার রেলী আবাসিক এলাকার মাছ ব্যবসায়ী মো. সাঈদ (৫৫) ও বন্দর ২২নং ওয়ার্ডস্থ লেজারার্স এলাকার আল আমিন (৩০)।

জানা গেছে, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদী সংলঘœ ৫নং মাছ ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ২ মাছ ব্যবসায়ী সাঈদ ও আল আমিনকে নিষিদ্ধ জাটকা মাছ বিক্রির অপরাধে আটক করে। ওই সময় তাদের ট্রলারে তল্লাশীকালে ৭ ড্রাম নিষিদ্ধ জাটকা মাছ জব্দ করা হয়। পরে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান ফারুক ও প্রসিকিউর শাহরিয়ার সালমা।

About the author

SOFT PRO IT