রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠিত

রূপগঞ্জে স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২১ই মার্চ রবিবার রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও পল্লী চিকিৎসকদের উদ্যোগে ডিকেএমসি হাসপাতালে পল্লী চিকিৎসকদের সম্মানে করোনার বর্তমান পরিস্থিতিতে করণীয় নিয়ে স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিকেএমসি হাসপাতালের সিইও মিসেস ছালমা পারভিন।

সভায় বক্তব্য রাখেন হাসপাতালের উপদেষ্টা অধ্যাপক ডা. এম. এ কাসেম, নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম, অর্থ পরিচালক মো. সামছুল আলম, ম্যানেজার মো. খায়রুল হাসান, মার্কেটিং ম্যানেজার মো. কবির হোসেন, মার্কেটিং অফিসার মো. রমজান হোসেন, মো. জাকির হোসেন ও এ্যাকাউন্ট অফিসার মো. সোহেল মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দিন দিন করোনা আমাদের দেশে ভয়ংকর রূপ নিচ্ছে তাই সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ি চলার আহবান জানানো হয়। পরে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

About the author

SOFT PRO IT