বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইমাম হাসান হোসাইন (রা:) যুব ঐক্য পরিষদের ওয়াজ ও দোয়া মাহফিল

ইমাম হাসান হোসাইন (রা:) যুব ঐক্য পরিষদের ওয়াজ ও দোয়া মাহফিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দরে আজিমুশ্বান পবিত্র শোহদায় কারবালা ও কবরবাসীর রূহের মাগফেরাত কামনায় ৯ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। হাসান হোসাইন (রা:) যুব ঐক্য পরিষদের উদ্যোগে ১৯ই মার্চ শুক্রবার নাসিক ২২নং ওয়ার্ডস্থ বি.এম.ইউনিয়ন স্কুল সংলগ্ন সড়কে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. এস টি আলমগীর সরকারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা খান মাসুদ।

মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আমিন মসজিদ কমিটির সভাপতি হাজী মো. মোজাম্মেল হক, জাতীয় পার্টি নেতা আজিজুল হক আজিজ।

মাহফিলে ইসলাম ধর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব তরুন বক্তা শায়েখ আল­ামা আলহাজ্ব আব্দুল মোস্তফা রাহিম আল-আজহারী (মিশর) খতিব গাউছুল আজম জামে মসজিদ ঢাকা।

এছাড়া মাহফিলে আরও ওয়াজ করেন, আলহাজ্ব হযরত মাওলানা জামাল উদ্দিন নূরী, আলহাজ্ব হযরত মাওলানা আবু নাছের মো. মূসা। মাহফিলে অন্যান্যদের মাঝে এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হাসান, সানি খান, আরিফুল ইসলাম হিরা, আজিজুল হক আজিজ, উজ্জ্বল আহমেদ, রাজু আহমেদ, মো.বাবু প্রমুখ।

About the author

SOFT PRO IT