সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : সোনারগাঁয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় ৯০ বছর পূর্তি উপলক্ষে হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। ২০ই মার্চ শনিবার অত্র বিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা মো.বজলুর রহমান (সি.আই.পি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এম.পি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ  মো.জরুল ইসলাম বাবু, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিব মো.হালিমুজ্জামান, বাংলাদেশ পুলিশের (এ.আই.জি, স্পেশাল ব্রাঞ্চ) মাহবুব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মাসুম, মো.আবুল কালাম আজাদ (সি আই.ডি ডিবিশনের ডি. আই.জি), অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এম.এ আউয়াল, উপদেষ্টা কর্ণেল মোঃ.জহিরুল হক খাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

About the author

SOFT PRO IT