নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে ৬ দিন ধরে তানিয়া নামে যুবতী নিখোঁজ

নারায়ণগঞ্জে ৬ দিন ধরে তানিয়া নামে যুবতী নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত ৬ দিনেও নিখোঁজ যুবতী খাদিজা আক্তার তানিয়া (৩৭) নামে যুবতীর সন্ধান পাওয়া যায়নি। গত ১৪ই মার্চ রবিবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের গোদনাইল চেয়ারম্যান অফিস সংলগ্ন এলাকা থেকে সেই যুবতী নিখোঁজ হয়। সে মানসিক ভারসাম্যহীন। রবিবার বিকালে বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি বলে জানা যায়।

নিখোঁজ যুবতী তানিয়ার গায়ের রঙ শ্যামলা, পড়নে ছিলো বেগুনী রঙের থ্রী পিস, কাঁধে ভ্যানিটি ব্যাগ ছিলো। শরীরে কালো চাঁদর গায়ে মোড়ানো ছিল। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় যার নাম্বার- ৬৪৮। তার কোনো খোঁজ পাওয়া গেলে সৈয়দ মনির হোসেনের এই মোবাইল ফোন নাম্বারগুলিতে জানানোর অনুরোধ করেছে তার পরিবার ০১৭৮৩৩৯৫৭০৮, ০১৭৬৮৩৫৯৬৬৬।

About the author

SOFT PRO IT