রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে নিখোঁজের দেড় মাস পর ব্যবসায়ীর সন্ধান

রূপগঞ্জে নিখোঁজের দেড় মাস পর ব্যবসায়ীর সন্ধান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ৮ই ফেব্রুয়ারি রাতে কাঞ্চন উত্তর বাজারের স্যানেটারি ব্যবসায়ী জাকির হোসেন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। নিখোঁজের দেড় মাস পর ১৯ই মার্চ শুক্রবার বিকালে জাকির হোসেনকে রাজধানীর ডেমরা থেকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাব কেন্দ্রের এসআই সানোয়ার হোসেন। এ ঘটনায় এর আগে ৯ই ফেব্রুয়ারি জাকির হোসেনের পিতা ইউসুফ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে জাকির হোসেনকে উদ্ধার করা হয়। ব্যবসায়ী জাকির হোসেন খুবই অসুস্থ ও তার আচরন অস্বাভাবিক। তাকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদে নিখোঁজের কারণ জানা যাবে।

About the author

SOFT PRO IT