নারায়ণগঞ্জ নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, দ্বিতীয় স্ত্রী রিমান্ডে

নারায়ণগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, দ্বিতীয় স্ত্রী রিমান্ডে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দরে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলায় দ্বিতীয় স্ত্রী শাহিনুর বেগমের ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ১৮ই মার্চ বৃহস্পতিবার সকালে দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহাম্মেদ হুমায়ূন কবিরের আদালত একদিনের রিমান্ডের আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, সাত বছর আগে বন্দরের মালামত এলাকার মৃত ওমর আলী বেপারীর ছেলে ইব্রাহীম প্রথম স্ত্রী হাসিনা বেগমকে রেখে সন্তানের জননী শাহীনুর বেগমকে দ্বিতীয় বিবাহ করেন। বিবাহের পর থেকেই সৎ মা উক্ত আসামিদের প্ররোচনায় বাদীর বাবার নামের সম্পত্তি তার শাহীনুর বেগমের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করত।

এর আগে বাদীনির বাবা তাতে রাজি না হওয়ায় ১৬ই মার্চ মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে দুধের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে দেয়। পরে অচেতন হয়ে গেলে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলে। বিষয়ে কোর্ট পুলিশর সহকারি উপপরিদর্শক (এএসআই) তাহামিনা জানান, মামলার প্রধান আসামী শাহীনুর বেগমের বিরূদ্ধে দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

About the author

SOFT PRO IT