নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুরস্কার ঘোষিত ইয়াবা সাগর পুলিশের হাতে গ্রেফতার

পুরস্কার ঘোষিত “ ইয়াবা সাগর ” পুলিশের হাতে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ বন্দরের কুখ্যাত মাদক সম্রাট সাগর ওরফে ইয়াবা সাগর (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ই মার্চ বুধবার বিকালে থানার দড়ি সোনাকান্দাস্থ ইফাদ কমিউনিটি সেন্টারের সামনে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাগর ফরাজীকান্দা লাহোর বাড়ি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতকে আজ ১৮ই মার্চ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত সাগর ওরফে ইয়াবা সাগর নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT