বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দরে প্রস্তুতি সভা

জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দরে প্রস্তুতি সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দরে ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ই মার্চ বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তথা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ।

বন্দর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম, বন্দর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফারুক আহমেদ, বন্দর উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. আবু জাফর সহ বন্দর উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যানরা।

About the author

SOFT PRO IT