বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সরকারি গাছ কাটার অভিযোগ

বন্দরে সরকারি গাছ কাটার অভিযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে সড়কের পাশে নাসিকের গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় মো: নুরু মিয়ার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ৯ই মার্চ মঙ্গলবার রাতে এ গাছ কাটার ঘটনা ঘটে। নাসিক ২৩নং ওয়ার্ডের সিএসডি গেট এলাকার মৃত মো: তাইজুদ্দিন মিয়ার ছেলে মো. নুরু মিয়া।

এ ব্যাপারে এলাকাবাসী জানান, আগে সড়ক ছিলো সরু পাশে নাসিকে পুকুর অলিউল্লাহ তখন ওই গাছগুলো লাগিয়ে ছিলেন। পরে সড়ক প্রশস্থ হয় এবং রাস্তার পাশে নাসিকের বড় গাছ থাকায় এলাকাবাসীর উপকার হয়। গাছ যেহেতু নাসিকের জায়গায় গাছগুলো সরকারি বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কি করে নাসিকের গাছ কাটা হলো বুজতে পারলাম না। গাছটি কাটায় এলাকাবাসীর একটু সমস্যা হবে।

এ ব্যাপারে নুরু মিয়া বলেন, আমি সরকারি কোনো গাছ কাটিনি, এ গাছ আমাদের বাড়ির গাছ। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্র্ড কাউন্সিলর মো: সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান ও ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাউন অংকন বলেন, যে গাছ কাটা হয়েছে তা সিটি কর্পোশেসনের কার হুকুমে এ গাছ কাটা হয়েছে তা বলতে পারি না। তবে এ বিষয়ে আমাদের মেয়র মোহদয়ের সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT