নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাংলাদেশ মহিলা পরিষদ না.গঞ্জ জেলার উদ্যোগে প্রদীপ প্রজ্জোলন

বাংলাদেশ মহিলা পরিষদ না.গঞ্জ জেলার উদ্যোগে প্রদীপ প্রজ্জোলন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রদীপ প্রজ্জোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ই মার্চ সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ শহরের ডি.আই.টি মার্কেট সংলগ্ন আলী আহমেদ চুনকা নগর মিলনায়তন ও পাঠাগার প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস, নারীর মানবাধিকার আন্দোলনের এক ঐতিহাসিক অর্জন। ১৮৫৭ সালে ৮ই মার্চ নিউইয়র্কের একটি সুচ কারখানার নারী শ্রমিকরা মজুরি বৈষম্য দূর করা, ভোটাধিকার প্রদান, প্রসূতিকালীন ছুটি ও অমানবিক শ্রমঘন্টা কমিয়ে আনার দাবীতে আন্দোলন করে। এ আন্দোলন দিন দিন বেগবান হতে থাকে। এই প্রেক্ষিতে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত হয় আন্তজার্তিক নারী সম্মেলনে জার্মান নারী নেত্রী ক্লারা সম্মেলনের পর থেকে ক্লারা জেটকিন পুরুষের পাশাপাশি নারীর সম-অধিকারের দাবী জোরোলো করেন। ১৯১০ সালে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনের পর থেকে ক্লারা জেটকিনের নেতৃত্বে নারীরা আরো ঐক্যবদ্ধ হন এবং ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হতে থাকে। ঐতিহাসিক সংগ্রামের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘর ১৯৮৪ সালে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৭৩ সাল থেকে বাংলাদেশ মহিলা পরিষদ আর্ন্তজাতিক নারী দিবস পালন করছে বলে জানান।

এছাড়া বক্তারা আরো বলেন, সমতাপূর্ণ ভবিষ্যত গড়ার অঙ্গীকার এই শ্লোগানকে সামনে রেখে এ বছর দিবসটি পালন করা হচ্ছে। নারী অধিকার প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নের জন্য প্রয়োজন সম্পদ-সম্পত্তিতে সম অধিকার প্রতিষ্ঠা করা, সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা দূরীকরণ ও নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ নিরোধ আইনের (২০১৭) বিশেষ বিধান বাতিল করণ, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সরাসরি নির্বাচন, রাজনৈতিক দলের সকল পর্যায়ে নীতি নির্ধারণে ৩৩% নারী প্রতিধিত্ব নিশ্চিতকরণ, নারী নীতির পূর্ণ বাস্তবায়ন (সমাবেশে) এসব দাবী দ্রæত কার্যকরের জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি জোর দাবী জানানো হয়।

এদিকে করোনা মহামারী মহা সংকটেও নারী ও শিশু নির্যাতন, হত্যা ধর্ষণ থেমে থাকেনি। বরং আরো বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিকভাবেও নারীরা চরম সংকটে পারিবারিক ও সামাজিক জীবন অতিবাহিত করেছেন। আজকে প্রদীপ শিখা প্রজ্জোলনের মাধ্যমে এই আধারের অবসান কামনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে প্রদীপ প্রজ্জোলন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অংশ নেন জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আন্জুমান আরা আকসির, জেলার সহ-সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রীনা আহমেদ, সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, আন্দোলন সম্পাদক শোভা সাহা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা ইয়াসমীন, প্রশিক্ষণ সম্পাদক তড়িতা সাহা এবং জেলা, শহর ও পাড়া কমিটির সদস্যবৃন্দ।

About the author

SOFT PRO IT