জাতীয় শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এইচএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু ৯ মার্চ

নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ২০২০ সালের অটোপাসে ঢাকা বোর্ডে উত্তীর্ণ এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট (নম্বরপত্র) আগামী মার্চ থেকে বিতরণ শুরু করছে ঢাকা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১১ মার্চ পর্যন্ত ঢাকা বোর্ডের অধীনস্থ কলেজগুলোর শিক্ষার্থীদের নম্বরপত্র বিতরণ করা হবে। বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নম্বরপত্র সংগ্রহ করতে হবে

ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মার্চ গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর রাজবাড়ী জেলার কলেজগুলোর শিক্ষার্থীদের, আাগমী ১০ মার্চ ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের নম্বরপত্র বিতরণ করা হবে। আগামী ১১ মার্চ ঢাকা মহানগরীর কলেজগুলোর শিক্ষার্থীদের নম্বরপত্র বিতরণ করা হবে।

শিক্ষা বোর্ড বলছে, শুধু সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে বা তাঁর প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে ঢাকা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে নম্বরপত্র গ্রহণ করতে বলা হয়েছে। শিক্ষক ছাড়া অন্য কাউকে নম্বরপত্র দেওয়া হবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে আবেদনপত্রে সভাপতি বা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।

নম্বরপত্রে কোনো ভুল থাকলে তা সাত দিনের মধ্যে ঢাকা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় জানাতেও কলেজগুলোর অধ্যক্ষদের বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

About the author

SOFT PRO IT