ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ২রা মার্চ মঙ্গলবার দুপুরে ফতুল্লার পাগলার নন্দলালপুর রেললাইনস্থ জাহাঙ্গীরের বাড়ীর সামনের রাস্তা থেকে লাশটি উদ্বার করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের এস.আই দেবাশীষ জানান, সংবাদ পেয়ে পাগলার নন্দলালপুর রেললাইন সংলগ্ন জাহাঙ্গীরের বাসার সামনের রাস্তা থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মৃতদেহটি উদ্বার করা হয়। মৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৫২ বছরের হবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, স্থানীয়দের সাথে আলাপ করে তিনি জানতে পারি উদ্ধার হওয়া লাশটি একজন মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির। গত ৩ থেকে ৪ মাস ধরে অজ্ঞাত স্থান থেকে এসে নন্দলালপুর এলাকায় ঘুরে ফিরছিলো। স্থানীয়রা জানান, দুপুরে তার মৃতদেহটি রাস্তার পাশে পরে থাকতে দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 March 2021

নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com