নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গলায় ফাঁস লাগিয়ে রূপগঞ্জে ২ নারীর আত্মহত্যা

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো গ্রামের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কামরুন্নাহার শায়লা (২১) ও কালনী এলাকার মোগল মিয়ার ভাড়াটিয়া গৃহবধূ সুলতানা (২০) নামে দুই যুবতী নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ১লা মার্চ সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে। রাতে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

কামরুন্নাহার ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের পঞ্চম বর্ষের ছাত্রী। সুলতানা চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার আলী নগর গ্রামের এনামুল হকের মেয়ে। তার স্বামী নাসির হোসেন দীর্ঘদিন ধরে রূপগঞ্জের কালনী এলাকায় বসবাস করে রাজমিস্ত্রির কাজ করে আসছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় পৃথক দুইটি ইউডি মামলা হয়েছে। পুলিশ সুলতানা বেগমের স্বামী নাসির হোসেনকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

About the author

SOFT PRO IT