বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর শহীদ মিনারের অবশিষ্ট নির্মাণ কাজের উদ্ধোধন

বন্দর শহীদ মিনারের অবশিষ্ট নির্মাণ কাজের উদ্ধোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা, শিপু )  :  বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের অবশিষ্ট নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে। ২রা মার্চ মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ এ নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন।

শহীদ মিনারের অবশিষ্ট নির্মাণ কাজের উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্ত্যব্যে কাউন্সিলর সুলতান আহাম্মেদ বলেন, আমি আমার ওয়ার্ডবাসীর জন্য মেয়র মহাদয়ের কাছে যা চেয়েছি তিনি আমাকে তা দিয়েছেন। বন্দরে ২২ নং ওয়ার্ড উন্নয়নে পরিপূর্ন। আমার ওয়ার্ডের শতকরা ৯৫% কাজ সম্পর্ন হয়েছে। বাকি ৫% কাজ অচিরেই শেষ হবে। এ জন্য আমি ২২ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সফল নগর মাতা ডা. সেলিনা হায়াৎ আইভী সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনা করছি।

বন্দর শহীদ সোহরাওয়াদী ক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জব্বার সরদারের সভাপতিত্বে নির্মাণ কাজের শুভ উদ্ধোধন কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কপোৃরেশনের ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন, বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি অ্যাড. শাহ আলী খান পিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে নির্মাণ কাজের উদ্ধোধন কালে ওই সময় আরো উপস্থিত ছিলেন, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, একই সংগঠনের আইন বিষযক সম্পাদক রোকসানা বেগম, বন্দর থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মিয়া বাবু, বন্দর থানা আওয়ামীলীগ নেতা এস.এ রানা, সমাজ সেবক সাইফুল ইসলাম পনির ভূইয়া ও মাহাবুবসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

About the author

SOFT PRO IT