বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যুবলীগ নেতা খান মাসুদের পিতা সুস্থ হওয়ায় শুকরানা দোয়া

যুবলীগ নেতা খান মাসুদের পিতা সুস্থ হওয়ায় শুকরানা দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পিতা শামসুদ্দিন খান সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসায় কোরআনের পাখিদের নিয়ে শুকরানা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বন্দর ইউনিয়স্থ সাত গ্রাম পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি শাহ্ অলমের উদ্যোগে ২৭ই ফেব্রæয়ারি শনিবার বাদ আসর সাত গ্রাম কবরস্থান সংলগ্ন ডা. ইয়াছিন শেখ হাসান হাফিজিয়া মাদরাসায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

পাশাপাশি যুবলীগ নেতা খান মাসুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা বাইজিদ সালেহি।

দোয়ায় এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, মিরকুন্ডী খালপাড় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইকবাল মাষ্টার, মিরকুন্ডী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. এমদাদ, মাদ্রাসা কমিটির সদস্য হাজী সুরুজ মিয়া, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ জামান,মোঃ আজিজুল হক আজিজ, সানি খান, আরিফুল ইসলাম হীরা, মো. হোসেন, সাইফুল ইসলাম, বন্দর থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ, যুবলীগ নেতা রাজু আহমেদ, আকিব হাসান রাজু, আরিফুল ইসলাম অপু, শাহ্ পরান, নাজমুল, শ্যামল, ফারুক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

About the author

SOFT PRO IT