র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ৬টি ঝুটের গোডাউনে আগুন, কোটি টাকার ক্ষতি

ফতুল্লায় পলিথিন ফ্যাক্টরিতে আগুন, জানমালের নিরাপত্তা নিয়ে শংকিত মানুষ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় ৬টি ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২৬ই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন গোডাউন মালিকরা। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

এ বিষয়ে গোডাউন মালিক জাহাঙ্গীর আলম প্রধান জানান, হঠাৎ গভীর রাতে গোডাউনে আগুন লাগে। আশেপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সর্ভিসে খবর দেয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো.আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আশ-পাশের বৈদ্যুতিক লাইন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। তদন্ত করে মূল কারণ জানা যাবে।

About the author

SOFT PRO IT