বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলায় খান মাসুদের পক্ষে আলোচনা সভা

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলায় খান মাসুদের পক্ষে আলোচনা সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগ নেতা খান মাসুদের পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় নাসিক ২২ নং ওয়ার্ড নূরবাগ এলাকায় নবযাত্রা সংগঠনের কার্যালয়ে বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান , বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ ও ডালিম হায়দারের নেতৃত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের রাজনৈতিক সার্বিক পরিস্থিতি ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, বিএনপি-জামায়াতের গভীর ষড়যন্ত্র এবং যেকোন নৈরাজ্য মোকাবিলায় নারায়ণগঞ্জ ৪-আসনের সফল সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমানের নেতৃত্বে জেলা যুবলীগ নেতা খান মাসুদের পক্ষে রাজপথে থাকার প্রত্যয় নিয়ে এ আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা সানি খান, আজিজুল হক আজিজ, আরিফুল ইসলাম হীরা,  রতন সরকার নিলয়, মো. সজল, ইকবাল হোসেন, মো. সোহাগ, ২২ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. রাজু আহমেদ, নূরবাগ যুব সংগঠনের সভাপতি আমির হোসেন, মো. আলীনূর, নুরুজ্জামান, ইমরান চিশতি, মোখলেস, আমিন, মো. নাসির, রিয়াদ প্রমুখ।

About the author

SOFT PRO IT