নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে জুয়ার আস্তানায় র‌্যাবের হানা, জুয়ার সরঞ্জামাদি সহ গ্রেফতার-১২

না.গঞ্জে জুয়ার আস্তানায় র‌্যাবের হানা, জুয়ার সরঞ্জামাদি সহ গ্রেফতার-১২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে ১২ জন জুয়াড়িকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৬ই ফেব্রুয়ারি শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা সংলগ্ন ৫নং মাছ ঘাটের জুয়ার আস্তানা থেকে জুয়াড়িদেরকে গ্রেফতার করে র‌্যাব-১১।

গ্রেফতারকৃতরা হলো : মো. মুসা (৫২), মো. শিপু ঘরমি (২৯), মো. সোহেল হোসেন (৩৮), মো. শাহ আলম (৪৪), মো. রবিন (১৮), সজল শীল (৩৪), আউয়াল (৪০), মো. শামসু (৫৫), শ্রী খোকন মন্ডল (৩২), মো.মোক্তার হোসেন (৪৩), মো. মামুন (৫৪) এবং মো. মজিবুল হক (৬০)। গ্রেফতারকৃত জুয়াড়িদেরকে কাছ থেকে এ সময় জুয়া খেলার ৪ হাজার ৭শত টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

২৬ই ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক প্রেরিত সংবাদ বার্তায় জানান, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসছিল জুয়ার আসর। কখনো বাসের ভিতর আবার কখনো ২-৩ বাস রেখে মাঝে চলতো এই জুয়ার আসর। সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র ৫নং মাছ ঘাটের পাশে রেলওয়ের খালি জায়গা দখল করে বাঁশ ও টিন দিয়ে বেড়া দিয়ে জুয়ার আস্তনা বানিয়ে জুয়ার আসর চালিয়ে আসছে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এছাড়াও সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিত এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকার খেলা হয়। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT