জাতীয় নারী বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাগদান সাড়লেন ব্যাচেলর পয়েন্ট এর অন্তরা, বছর শেষে বিয়ে

বাগদান সাড়লেন ' ব্যাচেলর পয়েন্ট'র অন্তরা, বছর শেষে বিয়ে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বর্তমানে তার ফারিয়া শাহরিনের চেয়ে অন্তরা নামটা বেশি জনপ্রিয়। কারণ, কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট নামের নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। ব্যাচেলর পয়েন্ট নাটকে তৃতীয় সিজন থেকে অভিনয় করছেন তিনি। তার আগে সবাই তাকে চিনতো কথা দিলাম ফারিয়া নামে। একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়ে এই পরিচিতি ছড়িয়ে পড়ে তার।

এই ফারিয়া শাহরিন এবার বিয়ে করতে যাচ্ছেন। ফারিয়ার হবু স্বামীর নাম ফাহফুজ রায়ান। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত। থাকেন রাজধানীর ধানমন্ডি এলাকায়। দুই পরিবারের সম্মতিতে আংটি পরানো হয়েছে বলে জানান ফারিয়া শাহরিন।

১৯শে ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত ১২টা নাগাদ ফেসবুকে বরের সঙ্গে আংটি বদলের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন,  ইনগেজ, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

ছবির সূত্রধরে ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  বলেন,  ৪ বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। দুই পরিবার পূর্ণ সমর্থন দিয়েছে। এ বছরের শেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

About the author

SOFT PRO IT