জাতীয় বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই। আজ ২০ই ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টা ৬ মিনিটে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার ভাই সালেহ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এটিএমের মেয়ে কোয়েল আহমেদ বলেন, আব্বা আর নেই। আব্বা আর নেই। ১৯ই ফেব্রুয়ারি শুক্রবার বিকালে আব্বাকে বাসায় নিয়ে আসছিলাম। উনি হাসপাতালে থাকতে চাইছিলেন না। তাই বাসায় নিয়ে আসছিলাম। আমি রাত ২টা ৩০ মিনিটে আব্বার বাসায় আসছি। বাবার আত্মার শান্তির জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, এর আগে গত ১৭ই ফেব্রুয়ারি বুধবার সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল এটিএম শামসুজ্জামানকে। তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় এ অভিনেতা।

এটিএম শামসুজ্জামান ১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্র আগমন হয়। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। প্রবীণ এ অভিনেতা আজও দর্শকের কাছে নন্দিত।

About the author

SOFT PRO IT