র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নাসিক ১নং ওয়ার্ডে অর্ধ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

নাসিক ১নং ওয়ার্ডে অর্ধ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডে অর্ধ কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ১৯ই ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১ টায় দোয়া মাহফিলের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাসিক ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী ওমর ফারুক।

নাসিক সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডস্থ ডাচ বাংলা ব্যাংক এলাকা থেকে হিরাঝিল সড়ক এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাথে হিরাঝিল ৬০ মিটার রাস্তার সংযোগ স্থল পর্যন্ত এ কাজ করা হবে। এ কাজটি বাস্তবায়ন করছে মেসার্স তকদীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী হাজী শফিকুল ইসলাম। এই সংস্কার কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৭ লাখ ৩৪ হাজার ৭৩৭ টাকা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম, নাসিকের উপ-সহকারী প্রকৌশলী আবুল হাসনাতসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

About the author

SOFT PRO IT