নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে : পররাষ্ট্র মন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে : পররাষ্ট্র মন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পররাষ্ট্র মন্ত্রী এ.কে আব্দুল মোমেন বলেছেন, নারীরা এখন আর অবহেলিত নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরা আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বৈশ্চিক মহামারী (কোভিট-১৯) করোনারকালীন সময়ে আমাদের নারীরা ঘরে বসে ছিলো না। তারা নিজের জীবন বাজি রেখে অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তেমনি  দেশ- বিদেশেও মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তারা অবদান রেখেই চলছে। ১৯ই ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ক্লাবে নারী উদ্যোগতাদের সংগঠন ওমেন এন্ড ই-কমার্স ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দরাই স্বামী, ওমেন এন্ড ই-কমার্স ফোরামের সভাপতি নাছিমা আক্তার নিশা, সংগঠনের উপদেষ্টা কবির সাকিব, সিল্কো গ্লোবাল লিমিটেডের সভাপতি সৌম্য বসু, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা প্রমুখ।

About the author

SOFT PRO IT