নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে বিশুদ্ধ পানির সমস্যা থাকবে না : মেয়র আইভী

না.গঞ্জে বিশুদ্ধ পানির সমস্যা থাকবে না : মেয়র আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়ত আইভী বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদমরসুল এলাকায় আগামী ৫০ বছরে জনসংখ্যা বৃদ্ধির চিন্তা করে মানুষের বিশুদ্ধ পানি সমস্যা লাঘবে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে মদনগঞ্জে পানির পাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় কোন পানির সমস্যা থাকবে না। সে লক্ষে বন্দরের সিরাজদৌল্লাহ ক্লাব সংলগ্ন পাম্প স্থাপন করা হচ্ছে। ১৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বন্দরের সিরাজদৌল্লাহ ক্লাব সংলগ্ন পানির পাম্প স্থাপন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

নাসিক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ ভ’ইয়ার সভাপতিত্বে পানির পাম্প স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর শাওন অঙ্কন, বীর মুক্তিযোদ্ধা আ: আজিজ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, বীর মুক্তিযোদ্ধা আ: জাব্বার, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী লিয়াকত আলী, সমাজ সেবক মিয়া জামান, সুলতান খান, নেয়ামত উল্লাহ, পনির ভ’ইয়া, জিন্নাহ, ইউসুফ ভ’ইয়া ননী ও মিয়া বাবু প্রমুখ। মেয়র আলোচনা শেষে প্রকল্পের উদ্বোধন করেন। ১ হাজার ফুট গভীর নলকুপ খকন করে এ পাম্প স্থাপন করা হবে। প্রকল্প ব্যায় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ ১৭ হাজার টাকা। এ পাম্প থেকে প্রতি মিনিটে ৩ হাজার লিটার পানি উত্তোলন করা সম্বব হবে। আগামী ২ মাসের মধ্যে এ সম্পন্ন হবে বলে জানা গেছে।

About the author

SOFT PRO IT