নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

র‌্যাবের হাতে লাখ টাকার জাল নোটসহ ১ প্রতারক সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

র‌্যাবের হাতে লাখ টাকার জাল নোটসহ ১ প্রতারক সিদ্ধিরগঞ্জে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে জাল টাকা বিতরণ করার দায়ে মো. সোহেল হোসেন ওরফে রুবেল (৩২) নামে ১ প্রতারক যুবককে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১২ই ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন ২নং ঢাকেশ্বরী এলাকায় জাল টাকা বিতরণ করার সময় হাতে নাকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১ দল। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১ হাজার টাকা মূল্যের ১০১টি এবং ৫শত টাকা মূল্যের ২টি জাল নোটসহ মোট ১ লাখ ২ হাজার টাকার জাল নোট জব্দ করা হয় এবং ২টি মোবাইল উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী মো. সোহেল হোসেন ওরফে রুবেল ভোলা জেলার নারায়ণগঞ্জ দৌলতখাঁ থানাধীন চরপাতা এলাকার মো. বেলায়েত হোসেন এর ছেলে।

১৩ই ফেব্রæয়ারি শনবিার বিকালে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক প্রেরিত পাঠানো সংবাদ বিবৃতে জানান, গ্রেফতারকৃত আসামী মো. সোহেল হোসেন ওরফে রুবেল দীর্ঘদিন যাবৎ সে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জাল টাকা বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল বলে জানা যায়। র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল জাল টাকা বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করা এই ব্যক্তির উপর গোয়েন্দা নজরদারী করে ঘটনার সত্যতা পায়। অত:পর ১২ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন ২নং ঢাকেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা বিতরণকালে ১ লাখ ২ হাজার টাকার জাল নোট উদ্ধারসহ উল্লিখিত আসামীকে হাতে-নাতে গ্রেফতার করতে র‌্যাব সক্ষম হয়।

র‌্যাবের ওই কর্মকতা আরো জানান, নিবিড় জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ জাল টাকা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশ পাশের এলাকায় বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT