সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

ঘুড়ি উড়াতে গিয়ে সোনারগাঁয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঘুড়ি উড়াতে গিয়ে সোনারগাঁয়ে ছাদ থেকে পড়ে শিশু'র মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও  প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ এলাকায় ঘুড়ি উড়ানোর সময় নির্মাণাধীন ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে আসাদুল ইসলাম (১০) নামে এক শিশু নিহত হয়েছে। ১২ই ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত শিশু আসাদুল উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলী নুরের ভাড়াটিয়া ইকবাল হোসেনের ছেলে। তাদের পৈতৃক বাড়ি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার একড়ালা সুইসগেট এলাকায়।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ীচিনিস এলাকার সওকতের নির্মাণাধীন ৪ তলা ভবনের ছাদের ওপর ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

About the author

SOFT PRO IT